দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই যুবক

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন দিলেন দুই যুবক


ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল দল ব্রাজিলের ধারাবাহিক বাজে পারফরম্যান্স এবং প্রতিনিয়ত ‘সেভেন আপ’ বলে বন্ধুদের ট্রল ও অপমানের শিকার হয়ে দলটির সমর্থন ত্যাগ করেছেন দুই যুবক। বুধবার (১৭ জুন) বিকালে স্থানীয় সরকারি কে.এম কলেজ মাঠে দুই বালতি (২০ কেজি) দুধ দিয়ে গোসল করে তাঁরা আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়ে দেন এবং নতুন করে ইরান দলের সমর্থক হিসেবে নিজেদের ঘোষণা করেন। দল পরিবর্তন করা এই দুই যুবক হলেন—ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সবুজ মাতুব্বর এবং পৌরসদরের কাপুড়িয়া সদরদী এলাকার মো. ফরহাদ হোসেন। দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী ঘটনার পর উপস্থিত স্থানীয় ব্যক্তিরা তাঁদের ইরানের পতাকা দিয়ে বরণ করে নেন। সেখানে এই দুই যুবক উপস্থিত সবার সামনে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন এবং ইরানের পতাকা জড়িয়ে ধরে নতুন দলের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করেন।

সবুজ মাতুব্বর জানান, তিনি ছোটবেলা থেকেই ব্রাজিলের অন্ধ ভক্ত ছিলেন। কিন্তু দলের সাম্প্রতিক খেলা ও ধারাবাহিক পারফরম্যান্স এতটাই হতাশাজনক যে, এখন আর কোথাও বুক ফুলিয়ে বা গর্ব করে কথা বলা যায় না। একই সাথে মো. ফরহাদ হোসেনও তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেন যে, তিনি বাসা থেকে বের হলেই বন্ধুরা তাঁকে ‘সেভেন আপ, সেভেন আপ’ বলে ক্ষ্যাপাত। এমনকি চায়ের দোকানে গিয়ে চা চাইলে দোকানদাররা চা না দিয়ে বলত, ‘সেভেন আপ খান’। এই অনবরত ট্রল ও অপমান সহ্য করতে না পেরে তিনি আর এই দলে না থাকার সিদ্ধান্ত নেন।

দল পরিবর্তনের আরেকটি কারণ হিসেবে সবুজ মাতুব্বর উল্লেখ করেন যে, একজন মুসলিম হিসেবে তাঁর আরেকটি মুসলিম রাষ্ট্র বা দলকে সমর্থন করা উচিত। এই ধর্মীয় ভাবনা এবং চারপাশের উপহাস থেকে বাঁচতেই তাঁরা দুজনে ১০ কেজি করে দুধ দিয়ে গোসল করে ইরানের সমর্থক হয়েছেন। তবে আজীবন ব্রাজিলের সমর্থন ত্যাগের ঘোষণা দিলেও ফরহাদ হোসেন জানিয়েছেন, আপাতত তিনি ইরানের সমর্থক হলেও ভবিষ্যতে অন্য কোনো ফুটবল দলের সমর্থক হওয়ার পথও তিনি খোলা রাখছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা

1

এআই-এর বিরুদ্ধে একজোট মার্কিনিরা: করপোরেট লোভ বনাম জননিরাপত্

2

বাজেটে অর্থনৈতিক সংস্কার হবে না: নাহিদ ইসলাম

3

নোয়াখালীর চাটখিলে নলকূপে আগুনের শিখা: খনিজ গ্যাসের সন্ধান ন

4

ধর্ষণের অভিযোগে নেপালের জনপ্রিয় অভিনেতা সাগর লামসাল গ্রেপ্তা

5

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, স্বাগতিকদের

6

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে নতুন ধোঁয়াশা

7

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: দিতে হবে চড়া মূল্য

8

রেল ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যারা

9

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় ইউটিউবার ফাহিম গ্রেপ্তার:

10

ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের প্রিভিউ ও একাদশ

11

সরকারি প্রকল্পে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও দৈনিক

12

২০২৬ ফিফা বিশ্বকাপের জাপান স্কোয়াড: নেতৃত্বে ওয়াতারু এন্দো

13

মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজার মার্কিন নাগরিক: উদ্ধার অভিযানে

14

নারায়ণগঞ্জে সিলিন্ডার লিকেজে আগুন, দগ্ধ ৪

15

কালিয়াকৈরে পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

16

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের জিয়াউর রহমান বিষয়ক বক্তব্য

17

ব্যবসা সহজ করতে বিশেষ টাস্কফোর্স গঠন

18

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা

19

তরুণদের ‘বিসিএস ডিজিজ’ থেকে বের হতে হবে: জাহেদ উর রহমান

20