দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাইভেট হাসপাতালে রোগী দেখার সময় দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক

সরকারি হাসপাতালের কর্মঘণ্টা ফাঁকি দিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্র্যাকটিস করার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়েছেন এক সরকারি চিকিৎসক। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আরামবাগ মোড়ে অবস্থিত ‘চাঁপাই অ্যাপোলো হাসপাতালে’ এই ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. ইনজামাম উল হক, যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

স্থানীয় ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, ডা. ইনজামাম উল হক দীর্ঘদিন ধরে অফিস চলাকালীন সময়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রামসহ রোগী দেখার কাজ করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে কয়েকজন গণমাধ্যমকর্মী ওই দিন সকাল থেকেই সত্যতা যাচাইয়ের জন্য ‘চাঁপাই অ্যাপোলো হাসপাতালে’ অবস্থান নেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে এক ব্যক্তিকে ভুয়া রোগী সাজিয়ে হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক হাজার টাকা ফি দিয়ে আল্ট্রাসনোগ্রামের সিরিয়াল নিয়ে অপেক্ষা করতে থাকেন তাঁরা।

প্রায় এক ঘণ্টা পর দুপুর ১টার দিকে মোটরসাইকেলে চড়ে ওই হাসপাতালে আসেন ডা. ইনজামাম। তিনি আল্ট্রাসনোগ্রাম রুমে ঢুকে কাজ শুরু করতেই সাংবাদিকরা ভেতরে প্রবেশ করে ভিডিও ধারণ শুরু করেন। ক্যামেরা দেখামাত্রই ওই কক্ষ থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যান এই চিকিৎসক। পালিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা পিছু নিলে তিনি দাবি করেন, তিনি সেখানে নামাজ পড়তে এসেছিলেন। তবে জোহরের আজানের সময় প্রাইভেট ক্লিনিকের আল্ট্রাসনোগ্রাম কক্ষে তাঁর কী কাজ এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক পথচারী বলেন, “আমরা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছি না। সরকারি হাসপাতালের ডাক্তার এখানে এসে চিকিৎসা করছে টাকার জন্য। তাহলে আমরা কোথায় যাব, কোথায় চিকিৎসা পাব?”

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন জানান, ডা. ইনজামাম সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাঁর সঙ্গেই দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। এরপরের বিষয়ের দায়ভার তাঁর নয়। তিনি আরও বলেন, অফিস চলাকালে বাইরে প্র্যাকটিস করাটা কারও পক্ষেই সমীচীন নয়। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং একটি লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20