দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা করায় পরিবারের ওপর হামলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করার এক নির্মম ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সাকিব উদ্দিন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এই জঘন্য ঘটনার পর থানায় মামলা দায়ের করায় ভুক্তভোগী পরিবারের ওপর উল্টো হামলার ঘটনাও ঘটেছে। গতকাল শনিবার (২৭ জুন) হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সাকিব উদ্দিন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য সোনাদিয়া গ্রামের সফিক উদ্দিনের ছেলে। ভুক্তভোগী কিশোরী সম্পর্কে তার আপন মামাতো বোন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করে আসছিল। গত ২ জুন তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এরপর ৫ জুন বিকেলে ওই কিশোরী তার এক খালাতো বোনকে সাথে নিয়ে বড় বোনের শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ওত পেতে থাকা সাকিব জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে সাকিব। সাথে থাকা খালাতো বোনটি দ্রুত বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরবর্তীতে সাকিবের বাড়ি থেকে অবরুদ্ধ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার পর প্রথমে তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিযুক্তের পরিবারের কাছে সঠিক বিচার চেয়েছিলেন। কিন্তু সেখান থেকে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে বাধ্য হয়ে হাতিয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

এদিকে মামলা করার পর থেকেই সাকিবের পরিবার ও তাদের পক্ষের লোকজন ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। গত ১৬ জুন সাকিবের পরিবারের সদস্য ও কিছু বহিরাগত সন্ত্রাসী তাদের বাড়িতে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় ভুক্তভোগী কিশোরীর বাবা-মা, জ্যাঠা-জ্যাঠিসহ এক শিশুও আহত হন। এই হামলার ঘটনায় পরবর্তীতে আরেকটি পৃথক মামলা দায়ের করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্ত সাকিব এলাকায় অত্যন্ত উচ্ছৃঙ্খল যুবক হিসেবে পরিচিত এবং এর আগেও তার বিরুদ্ধে নানা অনৈতিক কাজের অভিযোগ ছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, ধর্ষণের ঘটনা এবং পরবর্তীতে হামলার অভিযোগে দুটি আলাদা মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20