দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারেন না ন্যাটোপ্রধান মার্ক রুটে

রাশিয়ার আতঙ্কে রাতে ঘুমাতে পারেন না নতুন ন্যাটোপ্রধান

বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর জন্য রাশিয়াকেই সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন জোটের নতুন প্রধান মার্ক রুটে। আর এই চিন্তাই নাকি কেড়ে নিয়েছে তার রাতের ঘুম। সম্প্রতি তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নিজের এই উদ্বেগের কথা জানান।

আগামী ৭ ও ৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটোর গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের আগে দেওয়া সাক্ষাৎকারে মার্ক রুটে বলেন, সাধারণত আমি রাতে ঠিকঠাক ঘুমানোর চেষ্টা করি। তবে কোনো বিষয় যদি আমাকে জাগিয়ে রাখে, তবে সেটি হলো রাশিয়া।

ন্যাটোপ্রধান কেবল রাশিয়া নয়, এশিয়ার পরাশক্তি চীনকে নিয়েও কথা বলেছেন। তিনি মনে করিয়ে দেন যে চীন খুব দ্রুত তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। ২০৩০ সালের মধ্যে দেশটির কাছে প্রায় এক হাজার পারমাণবিক অস্ত্র থাকবে বলে ধারণা করা হচ্ছে। তাই চীনকে নিয়ে কোনো রকম সরল বিশ্বাস রাখার সুযোগ নেই। তবে সব মিলিয়ে রাশিয়াকেই এই মুহূর্তের এবং দীর্ঘমেয়াদের প্রধান শত্রু মনে করেন তিনি।

এই পরিস্থিতিতে ইউক্রেনের পাশে থাকা এবং তাদের সব ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়া ন্যাটোর অন্যতম প্রধান লক্ষ্য বলে জানান মার্ক রুটে। সামনের শীর্ষ সম্মেলন নিয়ে তার প্রত্যাশা অনেক। তিনি আশা করেন, গত বছর হেগ সম্মেলনে প্রতিরক্ষা খাতের খরচ বাড়ানো এবং সামরিক উৎপাদন বৃদ্ধির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই সম্মেলনের মাধ্যমে তার বাস্তব রূপ দেখা যাবে। বিশেষ করে সামরিক শিল্পের উৎপাদন বাড়ানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার, যা নিয়ে সম্মেলনের প্রথম দিনেই আলোচনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20