দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে রাফিনহা নিয়ে দুশ্চিন্তা

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ১৬-এর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী ব্রাজিল ও নরওয়ে। আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় গড়াবে এই হাইভোল্টেজ ম্যাচ। তবে মাঠের লড়াইয়ের আগে সেলেসাও শিবিরে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হয়ে দাঁড়িয়েছে তারকা উইঙ্গার রাফিনহা। নরওয়ের বিপক্ষে এই বার্সা তারকাকে মাঠে পাওয়া যাবে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুতে চোট পান রাফিনহা। এরপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ইনজুরির কারণে গত টানা তিন দিন দলের মূল অনুশীলনে অনুপস্থিত ছিলেন এই ফরোয়ার্ড। গতকাল বুধবার তাকে ব্যক্তিগতভাবে হালকা অনুশীলন করতে দেখা গেলেও, তিনি এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন বলেই ধারণা করা হচ্ছে। ব্রাজিলের মেডিকেল টিম ও কোচিং স্টাফ তার শারীরিক অবস্থা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে এবং শতভাগ ফিট না হলে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না বলে জানা গেছে। তাকে খেলানোর চূড়ান্ত সিদ্ধান্ত একদম ম্যাচ শুরুর শেষ মুহূর্তে নেওয়া হবে।

রাফিনহার এই অনিশ্চয়তার মাঝে ব্রাজিল শিবিরের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছেন তরুণ ফুটবলার রায়ান। মঙ্গলবারের অনুশীলনে তাকে দেখা না গেলেও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, রায়ান কোনো ইনজুরিতে পড়েননি। মূলত খেলোয়াড়দের কাজের চাপ বা ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর অংশ হিসেবেই তাকে সেদিন বিশ্রামে রাখা হয়েছিল।

তবে ব্রাজিল দলের আরেক তারকা মিডফিল্ডার লুকাস পাকেতার চোট পরিস্থিতি এখনো বেশ ধোঁয়াশাপূর্ণ। জাপানের বিপক্ষে ম্যাচে উরুর চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে আছেন। তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট এখনো নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি। নকআউট পর্বের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারকা খেলোয়াড়দের এমন ইনজুরি সমস্যা ব্রাজিলের কোচের জন্য বড় এক পরীক্ষা হতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

1

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

3

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

7

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

9

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

10

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

11

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

12

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

13

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

14

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

15

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

16

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

17

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

18

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20