দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে আগ্রহী বলে চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট

মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ট্রাম্প মনে করেন ইনফান্তিনো বিশ্বজুড়ে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। বিভিন্ন দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে তার বিশেষ সক্ষমতা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৫৬ বছর বয়সী সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ইনফান্তিনোর সঙ্গে চলতি বছরের বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সে সময় ইনফান্তিনো ট্রাম্পকে ফিফার উদ্বোধনী ‘পিস প্রাইজ’ প্রদান করেছিলেন। অনেকেই মনে করছেন, এই ঘনিষ্ঠতা এবং আনুগত্যের পুরস্কার হিসেবেই জাতিসংঘের শীর্ষ পদে আসতে পারেন ফিফা সভাপতি।

উল্লেখ্য, জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন মহাসচিব পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।

জাতিসংঘ সনদের ৯৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, মূলত নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতেই সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দিয়ে থাকে। এই পদে নির্বাচিত হতে হলে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের সমর্থন পেতে হয়। তবে স্থায়ী পাঁচ সদস্যের যেকোনো একটি দেশ ভেটো দিলে প্রার্থিতা বাতিল হয়ে যায়।

নিউইয়র্ক পোস্ট তাদের প্রতিবেদনে আরও জানায়, আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর। দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে তিনি এরই মধ্যে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থায়ন উল্লেখযোগ্য হারে কমিয়েছেন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ জাতিসংঘ-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি দখলের ভুয়া খবর নিয়ে মুখ খুললেন দিলারা জামান! জানালেন আস

1

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

2

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

3

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

4

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

5

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

6

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

7

১৪ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির চুক্তি স্বাক্

8

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

9

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

10

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

11

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

12

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

13

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

14

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

15

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, আটক

16

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

17

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

18

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

19

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

20